1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
হোয়াইট হাউসের সামনে তুমুল সংঘর্ষ, সেনা নামানোর হুমকি ট্রাম্পের - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

হোয়াইট হাউসের সামনে তুমুল সংঘর্ষ, সেনা নামানোর হুমকি ট্রাম্পের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে তুমুল আন্দোলন চলছে। সোমবারও মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

মার্কিন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসময় স্টান গ্রেনেড, টিয়ার শেল ব্যবহার করে আন্দোলনকারীদের হোয়াইট হাউজের সামনে থেকে সরিয়ে দেয়। হোয়াইট হাউজের সামনে থেকে আন্দোলনকারীদের সরানো পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পায়ে হেঁটে বিক্ষোভে ক্ষতিগ্রস্ত সেন্ট জনস চার্চ পরিদর্শনে যান।

এদিকে সংবাদ সম্মেলনে রাজ্য সম্মেলন ট্রাম্প বলেছেন, রাজ্য সরকারেরা চলমান বিক্ষোভ না থামাতে পারলে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এ সময় ট্রাম্প রাজ্য সরকারদের বিক্ষোভ দমনে পর্যাপ্ত ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দ্রুত সমস্যার সমাধান করুন। খবর২৪ঘন্টা/এবি

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team