
নিউজ ডেস্ক: সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাই সিং।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সূত্র জানায় বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে।
এর আগে সকালে শেরে বাংলা নগরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।