1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সুন্দরগঞ্জে তিন ডেঙ্গু রোগী সনাক্ত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে তিন ডেঙ্গু রোগী সনাক্ত

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মতো ৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত করেছেন চিকিৎসকরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত শনিবার থেকে রবিবার পর্যন্ত ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এরা হলেন পৌরসভাধীন বামনজল মহল্লার মৃত নছর উদ্দিনের ছেলে তোজাম্মেল হক (৫০), ধর্মপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ডেনিস (১৮) ও বাছহাটী গ্রামের সুমন সরকার (২৫) । তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইয়াকুব আলী মোড়ল ৩ জন ডেঙ্গু রোগী শনাক্তের সত্যতা স্বীকার করে জানান, এরা সকলেই ঢাকা থেকে ঈদের ছুটিতে নিজ গ্রামের বাড়িতে এসেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় ডেঙ্গু রোগীদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ডেঙ্গু শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ডেঙ্গু ডিভাইজ(কীট) মজুদ রয়েছে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team