1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠাংঝাড়া সীমান্ত থেকে আতাবুল (২৮) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
আটক আতাবুল উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া গ্রামের মৃত খোকা শেখের ছেলে।

আজ শুক্রবার ভোরে ঠাংঝাড়া সীমান্তে ৯০৭নং মেইন পিলারের ১০নং সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, উপজেলার ঠাংঝাড়া সীমান্ত দিয়ে গরু পারাপারের সময় ভারতের আরকেবাড়ী ১৪৩নং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর টহল দল ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে এলেও আতাবুলকে (২৮) আটক করে বিএসএফ।
রংপুর-৫১ বিজিবি পরিচালক লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আতাবুল একজন গরু পারাপারকারী। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team