1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
লালপুরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

লালপুরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রাজ্জাক জানান, সকালে আব্দুলপুর স্টেশনের প্লাটফর্মে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে পাতলা চাদর মুড়ে দিয়ে শুয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে তার কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এশে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আব্দুলপুর স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পড়ে আছেন বলে সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তাঁর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, পরিচয় শনাক্ত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্থাণীয়রা জানান, তীব্র শীতের কারনে তার মৃত্যু হতে পারে।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team