1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। মৃত রত্না খাতুন (৩৩) রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মৃত্যু অব্যাহত রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। বর্তমানে হাসপাতালটিতে ১৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রত্না খাতুন গত ১০ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা ৫২ মিনিটে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও ডেঙ্গু এনসেফালাইটিসে আক্রান্ত ছিলেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team