1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর আদালত থেকে আসামী পলায়ন: এক কন্সটেবল সাময়িক বরখাস্ত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

রাজশাহীর আদালত থেকে আসামী পলায়ন: এক কন্সটেবল সাময়িক বরখাস্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর আদালত চত্বর থেকে সাজাপ্রাপ্ত আসামী মার্সাল পালিয়ে যাওয়ার ঘটনায় মাসুদ নামের এক কন্সটেবলকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সদর তানভীর হায়দার চৌধুরী বলেন, আদালত চত্বর থেকে আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত সাপেক্ষে দায়িত্বে অবহেলার অভিযোগে মাসুদ নামের এক কন্সটেবলকে পুলিশ কমিশনার স্যারের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

ঘটনার তদন্তকারী কর্মকর্তা আরএমপির উপ-পুলিশ কমিশনার হেমায়েত উল্লাহ বলেন, তদন্ত করে যা পাওয়া গেছে সেই রিপোর্ট হেড কোয়ার্টারে জমা দেওয়া হয়েছে। হেড কোয়ার্টার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
উল্লেখ্য, মার্চ মাসের শুরুর দিকে নগরীর শিরোইল এলাকার বাসিন্দা মার্সাল কোর্ট চত্বর থেকে পালিয়ে যায়। তবে ওইদিন রাতেই সে পুলিশের হাতে গ্রেফতার হয়। ঘটনার পর পুলিশ কমিশনার মাহবুবর রহমান পিপিএম একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্তের পরেই এ ব্যবস্থা নেওয়া হলো।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team