1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে শুরু হচ্ছে মাস্ক পরানো অভিযান, ঝুলিয়ে রাখলে জরিমানা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

রাজশাহীতে শুরু হচ্ছে মাস্ক পরানো অভিযান, ঝুলিয়ে রাখলে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারে মাস্ক বিহিন থাকবে তাদের মাস্ক পরানো অভিযান শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। আজ মঙ্গলবার রাত পৌনে ১১ টায় নিজের ফেসবুক পোস্টে একথা জানান রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, জেলার সকল উপজেলার

রাস্তাঘাট ও হাটবাজারে মাস্ক বিহীন মানুষের মুখে মাস্ক পড়ানো অভিযান আগামীকাল ১০.৬.২০২০ তারিখ একযোগে শুরু। আর্থিক ভাবে স্বচ্ছল কারও মুখে মাস্ক না থাকলে বা মাস্ক নাক, মুখে না পড়ে ঝুলিয়ে রাখলে গুনতে হবে মোবাইল কোর্টে জরিমানা। গরীব দুস্থ মানুষের মুখে মাস্ক না থাকলে সরবরাহ করা হবে। ধন্যবাদ মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় জনাব শাহরিয়ার আলম এমপি, গরীব মানুষের জন্য সৌজন্য উপহার হিসেবে মাস্ক দেয়ার জন্য। আজ সব উপজেলা মাস্ক সরবরাহ করা হয়।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team