1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুন, ২০১৯
ছবি: প্রতিকি

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল-নসিমন মুখোমুখি সংঘর্ষে অন্তর (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার লিলি সিনেমা হলের মোড় ঠাকুরমারা এলাকার আলমগীরের ছেলে। রোববার রাত পৌনে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল

ইসলাম জানান, রোববার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার লিলি সিনেমা হলের মোড় এলাকায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে অন্তর নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team