1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে জার পানি উৎপাদনে জরিমানা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে জার পানি উৎপাদনে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বালিয়াপুকুরে ফিউচার মিনারেল ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও অনুপযোগী পরিবেশে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বা ১৯ লিটার জার পানি উৎপাদন, বিক্রয় ও বিতরণের অভিযোগে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ফিউচার মিনারেল ওয়াটারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team