1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আলিনগর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম। এ সময় বক্তব্য দেন আলিনগর ইউনিয়ন পরিষদের সচিব সজীব কুমার সাহা, গ্রাম আদালত প্রকল্পের গোমস্তাপুর উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির, শামিম রেজা রয়েল, আমিরুল ইসলাম, যোহাক আলী, মাসুদ রানা, বকুল আলী এবং নারী সদস্য রেহেনা বেগম ও জবেদা বেগমসহ অন্যরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিরোধ ও স্থানীয় বিভিন্ন সমস্যার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমানো সম্ভব।

সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচার ও প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও সক্রিয় করতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team