1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি ১০ বছরের শিশুর - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

পাবনায় নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি ১০ বছরের শিশুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনা থেকে নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শিশু কামরুন্নাহার কলির। নিখোঁজ শিশুটিকে দ্রুত উদ্ধার ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও স্থানীয় গ্রামবাসী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পাবনা শহরের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন নিখোঁজ শিশুটির স্বজন ও স্থানীয়রা।

নিখোঁজ কামরুন্নাহার কলি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কলুনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাবার সঙ্গে বাড়িতে ফিরে বাজারের ব্যাগ মায়ের হাতে দিয়ে বাড়ির পাশের দিকে যায় সে। সন্ধ্যা গড়িয়ে গেলেও কলি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কলির পরিহিত স্যান্ডেল পাওয়া যায়। পরে শিশুটির নিখোঁজের ঘটনায় তার বাবা পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচ দিন পেরিয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবারসহ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত তদন্তের মাধ্যমে কামরুন্নাহার কলিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শিশুটির নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তার সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team