1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্য গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
পোস্টার লাগানোর সময় রাজশাহী সরকারী মহিলা কলেজের সামনে থেকে হিজবুত তাহরীরের সদস্য তানভীর হোসাইন (২৪) কে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক যুবক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শেষ বর্ষের ছাত্র নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগানবাড়ি এলাকার মজিবুর রহমানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ

কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সদস্য তানভীর সরকারী মহিলা কলেজের সামনে পোস্টার লাগাচ্ছিল। এ সময় নগরীর বোয়ালিয়া থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আর.এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team