1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতর আমবাগান থেকে ১৬ ককটেল ও ৪ পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

রাজশাহীতর আমবাগান থেকে ১৬ ককটেল ও ৪ পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর শাহমখদুম থানার তালপুকুরিয়া এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে ১৬টি তাজা ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি ৫ এর সিপিএসসি কোম্পানির একটি অভিযানিক দল। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালপুকুরিয়া সিটিহাট থেকে কামালচত্বর সড়কের পূর্ব পাশে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণে একটি আমবাগানে অভিযান চালানো হয়।
অভিযানকালে আমবাগানের ভেতরে মো. জাহাঙ্গীর মন্ডলের চাষ করা পুঁইশাকের ক্ষেতে দুটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সঙ্গে নিয়ে ব্যাগ দুটিতে তল্লাশি চালানো হয়।
এ সময় একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে কসটেপে মোড়ানো ১৬টি ককটেল এবং অপর একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এসআরবি ৫ এর সিপিএসসি কোম্পানি রাজশাহীর অপারেশন দল ঘটনাস্থল থেকে বিস্ফোরকসদৃশ এসব আলামত উদ্ধার করে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি ৫ জানায়, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী ও ছিনতাইকারীসহ সার্বিক আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team