1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রংপুরে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

রংপুরে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্করংপুরের কাউনিয়ায় যাত্রবাহী বাসের চাপায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুস সাত্তার সাক্কু (৫৫), আবুল কালাম (২৫) ও সোলেমান (২৮)।

কাউনিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর-রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি নাইটকোচ রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল বাসটিকে অতিক্রমের সময় ধাক্কা লেগে পড়ে যায়। এসময় বাসটি মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে চলে যায়।

পুলিশ জানায়, ঘাতক বাসটিকে আটক করা গেলেও, চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতদের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে কিছু সময়ের জন্য রংপুরের কাউনিয়া সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team