1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রংপুরে আইনজীবী রথীশ চন্দ্র হত্যা মামলার আসামি মারা গেছেন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

রংপুরে আইনজীবী রথীশ চন্দ্র হত্যা মামলার আসামি মারা গেছেন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রংপুরের বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলার আসামি ও বাবু সোনার ব্যক্তিগত সহকারী মিলন মোহন্ত (৩০) মারা গেছেন।

শুক্রবার রাত ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন ডন বলেন, মিলন মোহন্তকে গত ৫ এপ্রিল রাতে কারাগারে নিয়ে আসা হয়। ওই সময় তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন ছিল। এ কারণে ওইদিনই তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থেকে শুক্রবার রাতে মারা যান তিনি।

জানা গেছে, গত ৩০ মার্চ বাবু সোনা নিখোঁজের বিষয়টি জানাজানি হওয়ার পর মিলনকে আটক করে পুলিশ। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে বাবু সোনার স্ত্রী দীপা ও কামরুলের পরকীয়া প্রেম এবং তারাই বাবু সোনাকে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেন মিলন।

বাবু সোনার মরদেহ উদ্ধারের পর ওই মামলায় মিলনকে আসামি করে ৫ এপ্রিল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মিলন মোহন্ত নিহত আইনজীবী বাবু সোনার ব্যক্তিগত সহকারী ছিলেন। বাবু সোনার মোটরসাইকেলের চালক ছাড়াও অফিস ও পারিবারিক নানা কাজে তাকে সহায়তা করতেন মিলন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team