1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) প্রতিযোগিতার শুভ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি ও প্রচার-প্রচারণা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবউল্লাহ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের সব উপজেলায় একযোগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।
এ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবউল্লাহ বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা সম্ভব হবে।
এ সময় উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ নাথ বিশ্বাসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার মাধ্যমে মোরেলগঞ্জের শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে নতুন ক্রীড়া প্রতিভা বিকাশের পথ সুগম হবে।
খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team