1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোরেলগঞ্জে ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

মোরেলগঞ্জে ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি, সরকারের সঙ্গে সমন্বয় জোরদার এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সুইডেনের সহযোগিতায় হেলভেটাস বাংলাদেশ ও সিএসও নেটওয়ার্ক মোরেলগঞ্জের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় “Empowering Networks for Advocacy and Better Local Enabling Environments (ENABLE)” প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়। বক্তারা বলেন, স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সিভিল সোসাইটি সংগঠনগুলোর সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি জরুরি। এ লক্ষ্যেই ENABLE প্রকল্পের মাধ্যমে সহায়ক পরিবেশ তৈরির পাশাপাশি সংগঠনগুলোর দক্ষতা ও কার্যকর ভূমিকা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা সিএসও কমিটির সম্পাদক ফজলুল হক খোকনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ENABLE-এর সিনিয়র প্রজেক্ট অফিসার দেবাশীষ কুমার ঘোষ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবউল্লাহ। সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রভাষক মো. জাকির হোসেন রিয়াজ, প্রকল্প প্রতিনিধি মো. শাহরিয়ার মান্নান, সাংবাদিক মো. মশিউর রহমান মাসুম, সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম, ইয়াং প্রফেশনাল শ্রাবণী সুলতানা ও উপজেলা সিএসও কমিটির সভাপতি শিউলি বেগম।
সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে নাগরিক সমাজের ভূমিকা, জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া এবং সরকারি প্রতিষ্ঠান ও সিএসওগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত এ এলাকায় ENABLE প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে। প্রকল্পের আওতায় স্থানীয় নাগরিক সমাজের সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি, অধিকারভিত্তিক অংশগ্রহণ জোরদার এবং স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
অবহিতকরণ সভায় প্রকল্পের বিভিন্ন কর্মসূচি ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকর নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team