1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাষ্ট্রপতির সাথে আইজিপির বিদায়ী সাক্ষাৎ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সাথে আইজিপির বিদায়ী সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে বিদায়ী আইজিপি দায়িত্ব পালনে দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সফলভাবে দায়িত্ব পালনের জন্য বিদায়ী পুলিশ প্রধানকে ধন্যবাদ জানান মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team