
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: মহাদেবপুর উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) ও ইয়থ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) কার্যক্রম পর্যালোচনা সমন্বয় সভা মঙ্গলবার (১০নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পিএফজি উপজেলা কমিটির এ্যাম্বাসেডর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। পিএফজি উপজেলা কমিটির সমন্বয়কারী এম. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় দি হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলা ফিল্ড কো অর্ডিনেটর মোঃ গিয়াস উদ্দীন, উপজেলা পিএফজির এ্যাম্বাসেডর ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মর্জিনা আক্তার, উপজেলা পিএফজির এ্যাম্বাসেডর আমিন কুজুর, সাংবাদিক বরুন মজুমদার, উপজেল কৃষকদলের সহ সম্পাদক হারুন অর রশিদ, সিপিবির সভানেত্রী রেবেকা সরেন, ওয়াজেদ আলী, ইব্রাহিম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।