
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: মহাদেবপুরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি শোভাযাত্রা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে হাদী চত্বরে স্থাপিত মঞ্চস্থলে মিলিত হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা আনুষ্ঠানিকভাবে মহড়া প্রদর্শনের জন্য নির্বাহী অফিসারের অনুমতি প্রার্থনা করেন। মহড়া প্রদর্শন শেষে ” ঘর থেকে শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুসাররফ । দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ডাসকো থ্রাইভ প্রকল্পের সহযোগিতায় মহাদেবপুর উপজেলা প্রশাসন এ দিবস উদযাপনের আয়োজন করে। আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানীর সার্বিক পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের জেষ্ঠ প্রভাষক সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম মিরাজ, ডাসকো ফাউন্ডেশন এর কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজার জয়দেব রায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রশিদুল ইসলাম প্রমূখ। এসময় মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী ,উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাদেবপুর স্টেশন ইনচার্জ আবুল কাশেম , উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি। উল্লেখ্য যে, অন্য বছরের তুলনায় ফায়ার সার্ভিস কর্তৃক দুর্যোগ কালীন সময়ে বিপদগ্রস্ত মানুষকে কিভাবে সহযোগিতা করতে হবে এবং উদ্ধার কাজ পরিচালনা করতে হবে এ সকল মহড়ার মধ্যে দর্শনীয় এবং চ্যালেঞ্জিং যে বিষয়টি ছিল তা হলো পাঁচতলা থেকে দড়ির সাহায্যে নিরাপদে গন্তব্যে পৌঁছানো।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।