1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভৈরবে বিদ্যুৎস্পর্শে ৩ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ভৈরবে বিদ্যুৎস্পর্শে ৩ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
বিদ্যুৎস্পৃষ্ট

কিশোরগঞ্জের ভৈরবে সৌর বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব পাওয়ার হাউজ হরিজন পল্লীতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬), সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)।

আহতরা হলেন- ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫) হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪), একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)।

জানা গেছে, দুপুরে হরিজন পল্লীতে সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভেতরে বসানোর কাজ চলছিল। এ সময় খুঁটি বিদ্যুতের মেইন তারে লেগে স্পৃষ্ট হয়। এতে ৬ জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team