1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভারতে আজও সাড়ে ৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ভারতে আজও সাড়ে ৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি

  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে একদিনে আরও সাড়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমণে নতুন রেকর্ড হয়েছে দেশটিতে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিাবর আনন্দবাজার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। গত চারদিন ধরেই দেশটিতে মৃত্যু হচ্ছে তিন হাজারের বেশি। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছেন ২ লাখ ১১ হাজার ৮৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। বিশ্বে এই প্রথম দেশটিতে এত সংখ্যক মানুষ আক্রান্ত হলেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন। দৈনিক আক্রান্তের হিসাবে গত দু’সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শীর্ষে রয়েছে ভারত।

এছাড়া দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৫৬ লাখ ৭৩ হাজার তিন জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ৩২ লাখ ৭২ হাজার ২৫৬ জন।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team