1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধসহ কালোবাজারি গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধসহ কালোবাজারি গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

রাজধানীর কোতয়ালী থানা এলাকা থেকে (৫৩,৫০০) পিস বিক্রি নিষিদ্ধ বিদেশি ওষুধসহ কালোবাজারি চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার নাম মো. জামাল উদ্দীন ওরফে সজীব (৩২)।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১০ অক্টোবর) রাতে কোতয়ালী থানাধীন ইসলামপুর মেডিসিন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫৩ হাজার ৫০০ পিস বিক্রি নিষিদ্ধ বিদেশি ওষুধসহ জামাল নামে কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার জামাল ওষুধ কালোবাজারী চক্রের একজন পেশাদার সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিক্রি নিষিদ্ধ বিভিন্ন বিদেশি কোম্পানির ওষুধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে কোতয়ালীসহ ঢাকা শহরের বিভিন্ন ওষুধের দোকানে বিক্রি সরবরাহ করতেন।

গ্রেফতার আসামির নামে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team