1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিদ্যুৎস্পৃষ্টে ক্যাবল অপারেটরের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বিদ্যুৎস্পৃষ্টে ক্যাবল অপারেটরের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

লালমনিহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ভুট্টু (৩৩) নামে এক ক্যাবল অপারেটরের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গড্ডিমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আসাদুজ্জামান ভুট্টু ওই গ্রামের মোকছেদুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক খুঁটি দিয়ে সরবরাহ করা ক্যাবল (ডিস) লাইন সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান আসাদুজ্জামান ভুট্টু। স্থানীয়রা তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আতিয়ার রহমান।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team