1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বসতবাড়ি থেকে টাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বসতবাড়ি থেকে টাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার কানছগাড়ী এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মানিক রহমান (৫৬) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক রহমান বগুড়া সদর উপজেলার কানছগাড়ী এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিক রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির উত্তর পাশের শয়নকক্ষ থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর থেকে Tapal ব্র্যান্ডের কমলা রঙের ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্লিস্টার পাতাসহ উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন ২০ গ্রাম।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের চালানটির সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team