
নিউজ ডেস্ক: “প্রাণিসম্পদ রপ্তানিতে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ” – এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২৬ নভেম্বর হতে ২৮ নভেম্বর চলবে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বাঘা, রাজশাহীর আয়োজনে বৃহস্পতিবার(২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তকী ফয়সাল তালুকদার।
স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজা শামীমা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।
খামারিদের মধ্যে বক্তব্য রাখেন পোল্ট্রি খামারি শফিকুল ইসলাম, গবাদি পশু খামারি হাসানুজ্জামান ও জাহাঙ্গীর আলম।
সভায় খামারিরা বলেন, ঘাস মারা ও পচন মারা বিষের নিয়ন্ত্রণ না থাকার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও সঠিক সময়ে টিকা দান নিশ্চিত করার আহ্বান জানান তারা। ভোক্তাদের পক্ষ থেকে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার না করার জন্য আহ্বান জানানো হয়।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।