1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বগুড়ায় ১৫ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

বগুড়ায় ১৫ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে বগুড়া সদর উপজেলার স্টেশন রোডের স্বপ্নপুরী হোটেলের সামনে ও সেউজগাড়ী আমতলা মোড়ে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পলিপাড়া এলাকার ফারুকের ছেলে মো. জিহাদ (২৪) এবং বগুড়া সদর উপজেলার বাবুরবাড়ী এলাকার মজনুর ছেলে মো. আপেল (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করেন।

আদালত প্রথম আসামি মো. জিহাদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং দ্বিতীয় আসামি মো. আপেলকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে জব্দ করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team