1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর হামলায় অন্তত ৩০০ জন নিহত: ইন্ডিয়া টুডে - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর হামলায় অন্তত ৩০০ জন নিহত: ইন্ডিয়া টুডে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা,  ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর হামলায় অন্তত ৩০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। দেশটির বিমানবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলছে, সীমান্ত রেখার কাছে পাক অধিকৃত কাশ্মীরে ‘সন্ত্রাসীদের’ ঘাঁটি ও লঞ্চ প্যাডে বিমান হামলা চালানো হয়েছে।

ওই সূত্র বলছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে ভারতীয় বিমান বাহিনীর চালানো হামলায় অন্তত ২০০ থেকে ৩০০জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিমান মিরাজ-২০০০ সহ অন্যান্য জঙ্গিবিমান থেকে কাশ্মীরে আস্তানায় অন্তত এক হাজার কেজি ওজনের বোমা ফেলা হয়েছে।
ভারতীয় বিমান বাহিনী আকাশ সীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।
এক টুইট বার্তায় গফুর বলেছেন, মুজাফফরাবাদ সেক্টর থেকে পাকিস্তানে অনুপ্রবেশ করেছে ভারতীয় বিমান বাহিনীর বিমান। বালাকোট সেক্টরে বোমা ফেলেছে। তবে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি।

খবর ২৪ঘণ্টা/ জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team