1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নুসরাত সুন্দরী, আমি দেখতে সুন্দরী না : মমতা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

নুসরাত সুন্দরী, আমি দেখতে সুন্দরী না : মমতা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: নুসরাত জহানের সঙ্গে তফাৎ একটাই। সেটা কী? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ও দেখতে সুন্দর আর আমি দেখতে সুন্দরী নই।

শনিবার হাসনাবাদের প্রচারসভায় বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরাতকে সঙ্গে নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, নুসরাত আমাদের ঘরের মেয়ে। আমি হিন্দু, নুসরাত মুসলমান। আমাদের মধ্যে কোনও পার্থক্য নেই। ওর যা রক্ত, আমারও তাই রক্ত। ওর দু’টো চোখ, আমারও দু’টো চোখ।

ওরও দু’টো পা, আমারও দু’টো পা। ওরও দু’টো হাত, আমারও দু’টো হাত। ওরও দু’টো কিডনি, আমারও দু’টো কিডনি। ওরও একটা লিভার, আমারও একটা লিভার। একটাই পার্থক্য। ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দরী নই।

মমতার মুখে এমন কথা শুনে হেসে ফেলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। হাসতে থাকেন শ্রোতারাও। মমতাও হাসেন। হাসতে হাসতেই তিনি বলেন, আরে একটু হাসাতেও তো হয়, তাই না! সব সময় গম্ভীর থাকলে কি হয়?

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team