1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নির্বাচনের আগে ইরানে হামলার চেষ্টা নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

নির্বাচনের আগে ইরানে হামলার চেষ্টা নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের ঠিক আগে ইরানে যৌথ হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ট্রাম্প সেটিতে সায় দেননি বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা ও ইসরায়েলি এক নিরাপত্তা সূত্রের বরাতে সিএনএন জানায়, ইসরায়েলের নির্বাচনের আগেই ইরানে একটি যৌথ সামরিক হামলার জন্য ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেন নেতানিয়াহু। তবে ট্রাম্পের প্রশাসন প্রস্তুত না হওয়া পর্যন্ত যেকোনও সম্ভাব্য পদক্ষেপ পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহেও হামলার সমর্থনে যুক্তরাষ্ট্রকে রাজি করানোর চেষ্টা চালিয়েছিল ইসরায়েল। মার্কিন শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলকে অপেক্ষা করতে বললেও খুব শিগগিরই যৌথ অভিযানে সম্মত হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

অবশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এ প্রতিবেদনকে ‘ফেক নিউজ’ বলে উড়িয়ে দিয়েছে।

এদিকে ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ঠিক আগে দ্রুত ইরানের সঙ্গে সংঘাত তৈরি করতে পারে, নেতানিয়াহুর দেওয়া এমন একটি অনুল্লেখিত সামরিক নির্দেশ নিয়ে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের সঙ্গে তার তীব্র মতবিরোধ দেখা দেয়। নেতানিয়াহু এই খবরটি অস্বীকার করেছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের তৎক্ষণাৎ হামলায় সম্মতি না দেওয়ার অন্যতম কারণ সেনাপ্রধান জামিরের দেওয়া একটি সতর্কবার্তা। তিনি ইঙ্গিত দেন, এই মুহূর্তে হামলা চালালে ইসরায়েলের নেসেট নির্বাচন পিছিয়ে যেতে পারে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঝুঁকি এবং ইরান ও ইয়েমেনের হুথিদের সম্ভাব্য পাল্টা আক্রমণের মুখে মার্কিন সহায়তার তীব্র প্রয়োজনীয়তা বিবেচনা করে শেষ পর্যন্ত ওয়াশিংটনের অনুরোধ মেনে নেয় ইসরায়েল।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team