1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দেশে আজও দুই হাজারের অধিক আক্রান্ত, মৃত্যু ২২ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

দেশে আজও দুই হাজারের অধিক আক্রান্ত, মৃত্যু ২২

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো দুই হাজার ৩৮১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৩৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ২২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬৭২ জন। 

সোমবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ১৫৮। এছাড়া আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ৭৮ হাজার ৬০৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৮ লাখ ৫২ হাজার ৭৬১ জন। খবর২৪ঘন্টা /এবি

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team