1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা : গ্রেপ্তার ২ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

দুর্গাপুরে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা : গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে গৃহবধূ আফরিন আকতার বৃষ্টি (২২) কে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলার আনোলিয়া এলাকা থেকে র‍্যাব-৫ ও থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, নিহত গৃহবধূর শশুর আব্দুল জলিল (৫০) ও ননদ শ্যামলী আক্তার (২৮)।

পুলিশ জানায়, ২ বছর আগে আফরিন আক্তার বৃষ্টির বিয়ে হয় আনোলিয়া গ্রামের আঃ জলিলের ছেলে শাহিনুর আলীর সাথে। বিয়ের পর থেকে গৃহবধূ আফরিন আক্তার বৃষ্টিকে যৌতুকের জন্য তার স্বামী শাহিনুর প্রায় নির্যাতন করতেন। এরই জেরে গত শুক্রবার আফরিন আক্তার বৃষ্টিকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেয়। পরে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় থানায় মামলা দায়েরের পর র‍্যাব-৫ ও থানা পুলিশের অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, গৃহবধুকে নির্যাতন করে হত্যাকান্ডের ঘটনায় যৌথ অভিযানে অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team