1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

দুর্গাপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

দুর্গাপুর প্রতিনিধি: ‎নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে রাজশাহীর দুর্গাপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎
‎দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর স্টাফ রিপোর্টার জাকির হোসেন ( বাবলু ) এবং দুর্গাপুর প্রতিনিধি মনিরুল ইসলামের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। দৈনিক কালবেলার দুর্গাপুর প্রতিনিধি রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল।
‎
‎অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির সফল প্রথম বছর পূর্তিতে শুভেচ্ছা জানান এবং আগামী দিনেও বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের জোন ইনচার্জ শাহাদাত হোসাইন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, দুর্গাপুর উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক গোলাম মর্তুজা, উপজেলা বিএনপির সদস্য জারজিস হোসেন সোহেল, রাজশাহী জেলা যুবদলের সদস্য রেন্টু এবং উপজেলা যুবদলের সদস্য রাকিবুল ইসলাম।

‎এছাড়াও দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি কুরবান আলী, সাংগঠনিক সম্পাদক মুন্না ইসলাম আগুন, সাংবাদিক ফয়সাল মাহমুদ আকাশ, আল আমিন, দৈনিক সানশাইন প্রতিনিধি ঈমাম হোসেন এবং দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর বাগমারা প্রতিনিধি মিজানুর রহমানসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎বর্ষপূর্তি ঘিরে উপজেলা পরিষদ হলরুম রঙিন বেলুন ও ব্যানারে সাজানো হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও বিশেষ দোয়া করা হয়েছে।

 

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team