1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২

দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সপ্তাহ জুড়ে বিভিন্ন কর্মসূচী নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হল “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ”।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার আমিরুল ইসলাম। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রব।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রসুল, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক মিহান মাহী প্রমুখ।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team