1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ নিহত ৪ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ নিহত ৪

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

টাঙ্গাইলের কালিহাতিতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ মারা গেছেন ৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কের পাশেই উপজেলার সল্লা ইউনিয়নের কামাক্ষা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও তার মেয়ে শিল্পী রানী।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ওই চার নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একতা একপ্রেস ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মা ও মেয়েসহ ওই চার নারী কামাক্ষা মোড় এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো পরিচয় পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team