1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টঙ্গীতে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

টঙ্গীতে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন সীলমুন এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বান্ধাখোলা এলাকার মাছ ব্যবসায়ী সুবাস চন্দ্র দাস (৪৫) ও ময়মনসিংহের গফরগাঁও থানার রসুলপুর এলাকার মৃত হোসেন আলীর ছেলে লেগুনার হেলপার বাদল (৩০)। আহতদের পরিচয় জানা যায়নি।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন  জানান, সকালে সাত থেকে আটজন মাছ ব্যবসায়ী আব্দুল্লাহপুর থেকে মাছ নিয়ে লেগুনাযোগ কালীগঞ্জ যাচ্ছিলো। এ সময় তাদের লেগুনাটি টঙ্গীর সিলমুন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে সুবাসের মৃত্যু হয়। এ সময় অন্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক বাদলকে মৃত ঘোষণা করেন। পরে আহত আটজনকে চিকিৎসা দেওয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team