1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ঘরের আগুনে ঘুমন্ত ৩ তিন ভাই বোন পুড়ে ছাই - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

ঘরের আগুনে ঘুমন্ত ৩ তিন ভাই বোন পুড়ে ছাই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১ টায় চকরিয়ার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবানঘাটা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. জিহাদ (১১), তার দুই বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)।

স্থানীয়রা জানান, রাত সোয়া ১১টার দিকে জাগের হোসেন মিস্ত্রীর মাটি ও টিনের ছাউনির বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় তিন শিশু ঘরের ভিতরে ঘুমিয়ে ছিল। আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর এলাকাবাসী অনেক চেষ্টা করেও তিন শিশুকে রক্ষা করতে পারেনি। তারা ঘরের ভিতরে পুড়ে মারা যায়।

এ ঘটনার বিষয়ে হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় দমকল বাহিনী সেখানে পৌঁছতে পারেনি। ঘটনার পর চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team