1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ-মৃত্যু বেড়ে ১২ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ-মৃত্যু বেড়ে ১২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

গাজীপুর কালিয়াকৈরে এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনায় চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। তার নাম ইয়াসিন আরাফাত (২১)। এতে করে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, গাজিপুরের ঘটনায় সন্ধ্যার দিকে ইনস্টিটিউটের আইসিইউতে ইয়াসিন আরাফাত (২১) নামে একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৬২ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউয়ের ১৫ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। এই নিয়ে এই ঘটনায় নারী শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে।

ইয়াসিন আরাফাত কালিয়াকৈরের তেলির চালা এলাকার বাসিন্দা। তিনি পেশায় পোশাককর্মী ছিলেন। বর্তমানে কোনাপাড়া তেলিরচালা এলাকায় মায়ের সঙ্গে থাকতেন।

গত ১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

পরদিন ১৪ মার্চ এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নন। দগ্ধদের মধ্যে অন্তত ১৬ জনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team