1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

খবর২৪ঘন্টা ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রামগুলো একের পর এক বিস্ফোরিত হচ্ছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ নামের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে হঠাৎ করেই কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারখানা ও এর আশেপাশের এলাকায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ইতোমধ্যে কাজে যোগ দিয়েছে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team