1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্রের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: নগরের ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। তারা হলেন- মো.সগীর (৪২) ও মো.জোনায়েদ (১২)। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধনিয়ালাপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো.জহির হোসেন জানান, মো.সগীর মনসুরাবাদ এলাকায় মুদি দোকানী এবং তার ছেলে জোনায়েদ আগ্রাবাদ গণপূর্ত বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র।

তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটর সাইকেলটি থানায় এনে রাখা হয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team