1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কক্সবাজারের ৩ কাউন্সিলর গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

কক্সবাজারের ৩ কাউন্সিলর গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১

রোহিঙ্গাদের নাগরিক করার অভিযোগে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ রোববার (২৮ মার্চ) ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দুদক।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবু্ব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন।

সহকারী পরিচালক শরীফ উদ্দীন বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনৈতিকভাবে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার তথ্য পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে মামলা করে তারা। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের থানায় সোপর্দ করা হবে জানান তিনি।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team