1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কক্সবাজারে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

কক্সবাজারে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

  • প্রকাশের সময় : রবিবার, ১ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রহিম (২০) নামে এক ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে ডুলাহাজার উলুবনিয়ায় এই বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

র‍্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, উলুবনিয়া এলাকায় রহিমের অবস্থানের খবর পেয়ে র‌্যাব অভিযানে যায়। সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় রহিমের মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, ২৬ মার্চ দুপুরে নিহত রহিম চার বছরের এক শিশুকে ধর্ষণ করে। পরে তার বিরুদ্ধে ২৮ মার্চ থানায় মামলা হয়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team