1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নওগাঁয় ট্রাক্টরের চাকায় বিস্ফোরণ হয়ে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

নওগাঁয় ট্রাক্টরের চাকায় বিস্ফোরণ হয়ে নিহত ১

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাকায় বিস্ফোরণ ঘটে প্রাইভেটকারে থাকা হাসি খাতুন (৩০) নামের এক নারী নিহত হয়েছে। তিনি নওগাঁ বিআরটিএর এ্যাসিসটেন্ট ডাইরেক্টর (এডি) মইনুল হাসানের স্ত্রী। এ ঘটনায় মাইনুল হাসান ও তার শিশুকন্যাসহ ৩ জন গুরুত্বর আহত হয়েছে। আজ দুপুরে উপজেলার হাজী গোবিন্দপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, প্রাইভেটকার নিয়ে দুপুরে নওগাঁ বিআরটিএর এ্যাসিসটেন্ট ডাইরেক্টর (এডি) মইনুল হাসানসহ তার পরিবার রাজশাহীতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে গেলে বিপরীত দিক থেকে একটি ট্রাক্টরটি প্রাইভেটকারের কাছে আসতেই তার চাকায় বিস্ফোরণ ঘটে। এতে ওই প্রাইভেটকারে গ্লাস ভেঙে ঘটনাস্থলেই হাসি খাতুন মারা যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় মাইনুলের পা ভেঙে যায় এবং শিশু আহত হয়। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আর এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team