1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: সাভারের আশুলিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়াইলের নড়াগাতি থানার মৃত লাল মিয়া শেখের ছেলে সদর আলী এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সামাদ ফকিরের ছেলে আলমগীর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, গাজীপুরের সফিপুর থেকে একটি মোটরসাইকেলে করে তারা ঢাকার দিকে আসছিলেন। পরে শ্রীপুরে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team