1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আইএসআইয়ের নতুন প্রধান জেনারেল ফয়েজ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

আইএসআইয়ের নতুন প্রধান জেনারেল ফয়েজ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: পাকিস্তান সেনাবাহিনীর শক্তিশালী গোয়েন্দা এজেন্সি ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে। তিনি আইএসআইয়ের সাবেক একজন সিনিয়র কর্মকর্তা। আইএসআইয়ের বর্তমান প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনিরের স্থলাভিষিক্ত হবেন তিনি। মুনির এ পদে মাত্র ৮ মাস দায়িত্ব পালন করেছেন। ফলে আইএসআইয়ের প্রধান হিসেবে সবচেয়ে কম সময় দায়িত্ব পালনকারীদের মধ্যে তিনি অন্যতম হয়ে থাকবেন। পাকিস্তানের সেনাবাহিনীর প্রেস শাখার একটি বিবৃতিতে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডন ও জি নিউজ।

এতে বলা হয়, কি কারণে এই রদবদল তা ব্যাখ্যা করা হয় নি। তবে এটা সবাই জানেন যে, পাকিস্তানে সবচেয়ে প্রভাবশালী সেনাবাহিনী। দেশ স্বাধীনের ৭১ বছরের মধ্যে তারা প্রায় অর্ধেকটা সময় ক্ষমতায় ছিল।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team