1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রী নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০১৯

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল (৪৫) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাঠমিস্ত্রী আব্দুল জলিল তারাপুর ইউনিয়নের খোর্দ্দা গ্রামের কলিম উদ্দিনের পুত্র। সে প্রতিদিনের মতো একই ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র আশরাফুল ইসলামের বাড়িতে টিনসেড ঘর নির্মাণ করতে থাকার

একপর্যায়ে বৈদ্যুতিক তার স্পর্শ করে ঘটনাস্থলেই মারা যায়। থানার এসআই সেলিম রেজা নিহত আব্দুল জলিলের পিতা কলিম উদ্দিনসহ স্থানীয়দের বরাদ দিয়ে জানান, এ ঘটনায় কারো কোন অভিযোগ নেই। দুর্ঘটনা বশতঃ আব্দুল জলিলের মৃত্য হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team