1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ময়মনসিংহে ২ শিশুর ভাসমান মরদেহ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

ময়মনসিংহে ২ শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
প্রতীকী ছবি

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সুকাইজুড়ি নদী থেকে অজ্ঞাত পরিচয়ে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ওই দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে ওইদিন বিকালে উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের সুকাইজুড়ি নদী থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, সুকাইজুড়ি নদীতে অজ্ঞাত দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ওই দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে।

তবে ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাতের পর ওই দুই শিশুকে কেউ নদীতে ফেলে রেখে যেতে পারে বলে জানান ওসি।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team