1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর পদ্মায় ঝড়ের কবলে নৌকা ডুবে নিখোঁজ ১: উদ্ধারে অভিযান চলছে - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীর পদ্মায় ঝড়ের কবলে নৌকা ডুবে নিখোঁজ ১: উদ্ধারে অভিযান চলছে

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০১৯
ছবি: প্রতিকি

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর শ্যামপুর পানি শোধনাগার সংলগ্ন পদ্মা নদীর মাঝে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া মানুষের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। শনিবার সকাল ৬টা থেকে তারা ওই এলাকায় অভিযান শুরু করে। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্টের স্টেশন অফিসার জানান, নিখোঁজ হওয়া মানুষের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার রাত থেকেই উদ্ধার অভিযান

চালাচ্ছে। রাতে উদ্ধার অভিযান শেষ করে দ্বিতীয় দফায় শনিবার আবার উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে ঝড়ের কবলে পড়ে নগরীর মতিহার থানাধীন শ্যামপুর পানি শোধনাগার সংলগ্ন পদ্মা নদীর মাছে ৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ৭ জন নিরাপদে উঠতে পারলেও একজন ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। না পেয়ে অভিযান সমাপ্ত করে আবার শনিবার দ্বিতীয় দফায় অভিযান শুরু করে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team