1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মেয়াদোত্তীর্ণ ও সরকারী ওষুধ সংরক্ষণের দায়ে রাজশাহীর ১০ ফার্মেসীকে ৮ লাখ টাকা জরিমানা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

মেয়াদোত্তীর্ণ ও সরকারী ওষুধ সংরক্ষণের দায়ে রাজশাহীর ১০ ফার্মেসীকে ৮ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০১৯
ছবি: প্রতিকি

নিজস্ব প্রতিবেদক :
মেয়াদোত্তীর্ণ ও সরকারী ওষুধ সংরক্ষণের দায়ে রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকার ১০টি ফার্মেসীকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত লক্ষীপুরে অবস্থিত বিভিন্ন ফার্মেসী র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযান চালিয়ে ফার্মেসীগুলোকে মেয়াদোত্তীর্ণ ও সরকারী ওষুধ বিক্রির দায়ে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট র‌্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযাম উদ্দিন আহমেদ। লক্ষীপুর মোড়ের ওল্ড ফার্মেসীকে ৫ লাখ টাকা, সোসো এন্টার প্রাইজকে ৩০

হাজার টাকা, জামান ফার্মেসীকে ৫০ হাজার) টাকা, রয়েল ফার্মেসীকে ২০ টাকা, দৃষ্টি ফার্মেসীকে ১০ হাজার টাকা, রুনা ফার্মেসীকে ৫০ হাজার টাকা, ট্রপিক্যাল ফার্মেসীকে ৩০ হাজার টাকা, আল নুর ফার্মেসীকে ৫০ হাজার টাকা ,মাদার ল্যান্ড হসপিটালকে ৩০ টাকা, ওমি এন্টার প্রাইজকে ১০ দশ হাজার টাকাসহ মোট ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব-৫ এর মেজর শিবলী মোস্তফা বলেন, গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর লক্ষীপুরে অবস্থিত বিভিন্ন

ফার্মেসীতে অভিযান চালানো হয়। এ সময় ১০ টি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ, সরকারী ওষুধ সংরক্ষণ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযাম উদ্দিন আহমেদ ১০ টি ফার্মেসীকে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ক্যাপ্টেন আশরাফুল ইসলাম, সিপিএসসি কোম্পানী অধিনায়ক এ.টি.এম মাইনুল ইসলাম।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team